পরীক্ষামূলক সংস্করণ

পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।

এই পদত্যাগের ঘোষণা আসে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে। ফলে ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এ ঘটনা।

গত এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এ দাবিকে কেন্দ্র করে সরকার ও সিজেপির মধ্যে আলোচনায় দীর্ঘদিন অচলাবস্থা বিরাজ করছিল।

শনিবার সকালে সিজেপি জানিয়ে দেয়, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে সরকার সম্মত না হলে তারা আলোচনায় অংশ নেবে না। এর কিছু সময় পরই শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসে, যা রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করা হয়েছে কি না বা নতুন শিক্ষামন্ত্রী কে হচ্ছেন, সে বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...