অল ক্রাইমস.টিভি ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসাইনি খামেনির মৃত্যুর খবরে রোববার (১ মার্চ) ভোর থেকেই তেহরানের রাজপথে জড়ো হন হাজারো সরকারপন্থী মানুষ।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, রেভোলিউশন স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল জনসমাগম হয়েছে। শোকাহতরা ইরানের পতাকা হাতে খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে মৌন মিছিল করেন এবং শোকগাঁথা পরিবেশন করেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির ফুটেজে হযরত ফাতিমা মাসুমেহ মাজার প্রাঙ্গণে উপস্থিত জনতাকে ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরাইল নিপাত যাক’ স্লোগান দিতে দেখা গেছে।
খামেনির প্রয়াণে তেহরানজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে; নগরজুড়ে নিরাপত্তা বাহিনীর বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সূত্র: সিএনএন।



