পরীক্ষামূলক সংস্করণ

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেলে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন। এ ম্যাচে রাজশাহী ও রংপুর অঞ্চল মুখোমুখি হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রী বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নতুন কুঁড়ি স্পোর্টসের থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুরুতে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্ব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ এতে অংশ নেয়।

১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা আটটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করে। জাতীয় পর্ব অনুষ্ঠিত হয় ঢাকার বিভিন্ন ভেন্যুতে। প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

প্রধান খবর

বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের হাত ধরেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের পুরস্কার দেবেন তিনি।

আসছে...