পরীক্ষামূলক সংস্করণ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও বিভিন্ন ব্যবসার কথা জানাননো হয়। তবে এ ঘটনায় মূলত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছাপোষণে এই হামলা ও হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ২৯ জুলাই রাজধানীর সেগুনবাগিচা বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত পল্লবীতে যুবদল নেতা ইউসূফ হত্যার সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবু।

হাফিজুল ইসলাম বাবু বলেন, গত শুক্রবার ২৪ জুলাই রাতে রাজধানীর মিরপুর এলাকায় এক নারকীয় গুলির ঘটনা ঘটে। ওই হামলার মূল লক্ষ্য ছিলাম আমি নিজেই। পরে জানতে পারি, আমাকে চিরতরে সরিয়ে দিতে ২৫ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে শুটার নিয়োগ করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমি বেচে যাই।

এই ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলনে দেওয়া ব্যবসায়িক ও চাদাবাজি দ্বন্দ্বের বক্তব্যকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, গত সোমবার ২৭ জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই মামলা সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে তাদের বক্তব্যের সাথে প্রকৃত সত্যের কোনো মিল নেই।

এ বিষয়ে অভিযোগ তুলে হাফিজুল ইসলাম বাবু বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে আমি কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। আমার এই প্রার্থিতার আগ্রহই আমার ও আমার সহকর্মীদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি যাতে নির্বাচনে অংশ নিতে না পারি, সেই উদ্দেশ্যে অত্যন্ত পরিকল্পিতভাবে আমাকে হত্যার নীল নকশা তৈরি করা হয়। মূল চক্রান্তকারী নিজে আড়ালে থেকে হাফিজুর রহমান হাফিজকে (সিএনজি হাফিজ) সামনে রেখে এই কিলিং মিশন পরিচালনা করেছে। মূল ঘটনা ও অপরাধীদের আড়াল করতে ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্যের গল্প সাজিয়ে পুরো বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

পরে এ ঘটিনার পর গ্রেফতারকৃত আসামিদের সঙ্গে কাফরুল থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনির বেশ কয়েকটি ছবি দেখিয়ে তিনি বলেন, হাফিজকে সামনে রেখে মূল ঘাতককে আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন পায়তারা চলছে। এতক্ষণ যে ছবিগুলো দেখেছি তিনজন ঘাতকের সাথে একই নেতার ছবি। তাহলে কি সেই নেতাকে জিজ্ঞাসাবাদ করাটা আইনের দায়িত্ব নয়? এখনো কি আইন সেই নেতাকে জিজ্ঞেস করেছে? সেই নেতাকে জিজ্ঞেস না করে আইন কি করলো? হাফিজকে মূল আসামি করে প্রেস ব্রিফিং করে দিল। হাফিজ তো গ্রেফতারও হলো না এখনো। তাহলে এত তড়িঘড়ি করে প্রেস ব্রিফিংয়ের মানে কি বলে প্রশ্ন তোলেন হাফিজুল ইসলাম বাবু।
নিজের জীবনের শঙ্কা প্রকাশ করে ভুক্তভোগী বাবু বলেন, আমি এখনো শঙ্কিত আছি।

হত্যার ঘটনায় মূল পরিকল্পনারীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কাফরুল থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি এ ঘটনায় মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা বলে আমি ধারণা করছি। আবির, হাফিজ, জিয়ারুল এই তিন ঘাতকের সাথে সাব্বির দেওয়ান জনির ছবি পাওয়া গিয়েছে। আপনাদের তদন্তে অবশ্যই বের হয়ে আসবে অন্যান্য ঘাতকদের সাথে ছবি আছে কিনা। প্রমাণ করার দায়িত্বটা রাষ্ট্রের প্রশাসনের।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি কিলিং মিশনের নেপথ্যে থাকা মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

এ ঘটনায় অভিযুক্ত কাফরুল থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রথম থেকেই এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বিচার চেয়ে আসছি। এই ঘটনায় যে বা যারাই অপরাধী হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তদন্তে যদি আমার নামও আসে তাহলে দেশের প্রচলিত আইন অনুসারে যে সাজা হয় তা মেনে নিতে আমি প্রস্তুত।

এঘটনায় প্রধান আসামি বা পরিকল্পনাকারী স্বেচ্ছাসেবক দলের নেতা হাফিজের সঙ্গে আপনার একাধিক ছবি রয়েছে, এমন প্রশ্নের জবাবে জনি বলেন, হাফিজ এখন কিলার বা হত্যাকান্ডেরমূল আসামি বলা হলেও ২০১৫ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। সেই সুবাদেই আমার সঙ্গে ছবি থাকতেই পারে।

প্রধান খবর

এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোল আদায় ও রাজস্ব ফাঁকির অভিযোগে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানিতে অভিযান চালিয়েছে দুদক।

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করলে তদন্তের পর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি।

বেকারত্ব সৃষ্টি করে এমন শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‍্যাংকিং উন্নয়ন এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

আসছে...