পরীক্ষামূলক সংস্করণ

মাছ, ডিম ও মুরগির দাম আরও বেড়েছে

রাজধানীর বাজারে চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম। গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছের বাজারে মূল্যবৃদ্ধির চাপ সবচেয়ে বেশি। বিশেষ করে সামুদ্রিক মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে হাজার টাকার নিচে অধিকাংশ সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে না।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মাছের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। গরিবের মাছ হিসেবে পরিচিত পাঙাশের দামও এখন ২০০ টাকা ছাড়িয়েছে। বাজারে প্রতি কেজি জীবিত পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই, কাতলা, মৃগেল, পোয়া ও অন্যান্য চাষের মাছের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, টেংরা ৭০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা।

অন্যদিকে বড় আকারের রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে গেলে ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি ব্যয় করতে হচ্ছে।

মোহাম্মদপুর টাউন হল বাজারের মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া গেলেও দাম অনেক বেশি। তার ভাষ্য অনুযায়ী, প্রতি কেজি ইলিশ ১ হাজার ৬০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, রূপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, লাল কোরাল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, সামুদ্রিক সুরমা ৭০০ টাকা এবং টুনা মাছ ৮৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বাজার ও মাছের আকারভেদে দামে কিছুটা পার্থক্য হতে পারে।

শুধু মাছ নয়, বেড়েছে ডিমের দামও। গত সপ্তাহের তুলনায় প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে ফার্মের মুরগির ডিম বর্তমানে ১৪৫ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান, ব্রয়লারের দাম গত সপ্তাহের তুলনায় বড় কোনো পরিবর্তন হয়নি। প্রতিদিন চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে কেজিতে ৫ থেকে ১০ টাকা ওঠানামা করে।

মাছ কিনতে আসা ক্রেতা রুবেল আহমেদ বলেন, “মাছের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রতিটি মাছের দাম বেড়েছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য বাজার করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।”

প্রধান খবর

দুদকের জালে সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিব, সম্পদের হিসাব চাওয়া; বদিউর রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় নথি তলব

মুনতাসীর মামুন ;   দুর্নীতির প্রাথমিক তথ্য-উপাত্ত পাওয়ার দাবি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১০ সাবেক সচিবের বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে। একই সঙ্গে আল-আরাফাহ

গুলিতে নিহত যুবদল কর্মী/ কাউন্সিলর প্রার্থী হওয়ার প্রত্যাশাতেই হত্যার নীল নকশার অভিযোগ

গত শুক্রবার ২৪ জুলাই রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় গুলি করে যুবদলের কর্মী ইউসুফকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে পুলিশের পক্ষ থেকে এলাকা আধিপত্য ও

আসছে...