অল ক্রাইমস. টিভি ডেস্ক
ত্বকের রং সমান ও মসৃণ দেখাতে যে প্রসাধনী ব্যবহার করা হয়, তাকে ফাউন্ডেশন বলা হয়। এটি দাগ, অসম রং বা ক্লান্তভাব কিছুটা ঢেকে ত্বককে সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করে।
রূপবিশেষজ্ঞ ফারহানার মতে, ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী ফাউন্ডেশন বেছে নেওয়া উচিত। সাধারণত ফাউন্ডেশন তিন ধরনের— হালকা, মাঝারি ও ফুল কাভারেজ।
হালকা কাভারেজ ফাউন্ডেশন ত্বকের স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখে এবং প্রতিদিনের ব্যবহার যেমন অফিস বা বাইরে যাওয়ার জন্য উপযুক্ত।
মাঝারি কাভারেজ ফাউন্ডেশন ত্বককে মোটামুটি সমান দেখায় এবং দিন বা সন্ধ্যার অনুষ্ঠানে ভালো মানায়।
ফুল কাভারেজ ফাউন্ডেশন দাগ, ব্রণের চিহ্ন বা লালচেভাব পুরোপুরি ঢাকতে সাহায্য করে এবং সাধারণত বিয়ে, বড় অনুষ্ঠান বা ফটোশুটে ব্যবহার করা হয়।তবে যেকোনো ফাউন্ডে
শন ব্যবহারের আগে ত্বক পরিষ্কার ও আর্দ্র রাখা জরুরি। এতে সাজ ভালো বসে এবং দীর্ঘসময় সুন্দর থাকে।



