পরীক্ষামূলক সংস্করণ

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে আনা বন্দীর মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা মো. রফিকুল ইসলাম (৫৪) নামে এক কারাবন্দীকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রফিকুল ইসলাম কোন মামলায় কারাবন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তাঁর বাবার নাম মো. রজব আলী।

কারাগার কর্তৃপক্ষের ভাষ্য, রফিকুল ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে অসুস্থ অবস্থায় আজ সকালে তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্র জানায়, রফিকুল ইসলামকে জরুরি বিভাগে আনার পর তাঁর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে সকাল ৯টা ২৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রফিকুল ইসলামের মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে ৭ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আলী আকবর মণ্ডল (৬৭) নামে আরও এক কারাবন্দীর মৃত্যু হয়। তিনিও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

এ ছাড়া ৬ সেপ্টেম্বর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে ঢামেক হাসপাতালে আরও তিনজন কারাবন্দীর মৃত্যু হয়েছিল। তাঁদেরও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছিল।

তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।

প্রধান খবর

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাও প্রকাশ করেন তিনি।

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান তারেক রহমানের

দেশের জ্বালানি নিরাপত্তা ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানসহ জ্বালানি খাতে আরও বিনিয়োগে শেভরনকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে।

আসছে...