পরীক্ষামূলক সংস্করণ

ধর্ষণের অভিযোগের পর স্কুলছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ২

পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনার পর বিষপানে ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। ঘটনায় অভিযুক্ত প্রেমিক সোহেল (২৫) ও তার সহযোগী ইজিবাইকচালক রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টুকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন সোহেল। একপর্যায়ে ফুসলিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে রফিকুল ইসলামের ইজিবাইকে তুলে নেন সোহেল।

পরে তাকে রাজমহল পূর্ববাগান এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী, সেখানে সহযোগীদের সহায়তায় সোহেল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দিয়ে রাত ২টার দিকে তাকে একটি ইজিবাইকে করে মডেলহাটের দিকে পাঠিয়ে দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়েছে, ইজিবাইকে একা পেয়ে অজ্ঞাতনামা চালক ও দুই যাত্রী ওই স্কুলছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন। একপর্যায়ে তিনি ইজিবাইক থেকে লাফিয়ে নেমে স্থানীয় এক টলিচালকের সহায়তা নেন। পরে ফোনে বিষয়টি পরিবারকে জানালে তার ভাই গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন।

পরদিন সকালে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই স্কুলছাত্রী বিষপান করেন বলে পরিবারের দাবি। পরে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় সোহেলসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন ওই স্কুলছাত্রীর বড় ভাই। পরিবারের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ জানান, বিষপানের পর স্কুলছাত্রীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রধান খবর

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতের বিশৃঙ্খলা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগ কাজে লাগানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হরমুজে জাহাজে হামলা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে ব্রেন্টের দাম বেড়ে ১০২.২৮ ডলারে উঠেছে।

আসছে...