পরীক্ষামূলক সংস্করণ

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাঈম ইসলাম বাদশা আটক

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

নিশিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. নাঈম ইসলাম বাদশা ওরফে ‘পিস্তল বাদশা’কে সাভার মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডেল্টার মোড় থেকে তাকে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুনাউড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নাঈম (২২) পূর্বে সাভারের হেমায়েতপুরে বসবাস করতেন। তিনি সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীবের ঘনিষ্ট ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রের খবর, বাদশা বিভিন্ন সময় সাধারণ মানুষ ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা ও আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন। ৭ জানুয়ারি রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাশন এলাকায় ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায়ও তার সম্পৃক্ততা রয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, বাদশার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা থাকায় তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...