পরীক্ষামূলক সংস্করণ

দেশে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বাড়ছে

অল ক্রাইমস. টিভি ডেস্ক

দেশে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বড় গবেষণা চলছে, যার প্রায় ৭০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জন্মগত ত্রুটির কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ চিহ্নিত করেছেন।

বিশেষজ্ঞদের মতে, খাদ্যে ভেজাল, পরিবেশ দূষণ, পানিতে আর্সেনিকের উপস্থিতি এবং খাবারে ফলিক অ্যাসিডের ঘাটতি এই সমস্যার প্রধান কারণ। পাশাপাশি সবজি, মাছ ও বিভিন্ন খাদ্যসামগ্রী দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিষাক্ত কেমিক্যাল ও ফরমালিন ব্যবহারের ঘটনাও উদ্বেগজনক। এসব দূষিত খাবার গর্ভবতী মায়েরা গ্রহণ করলে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মের ঝুঁকি বাড়ে।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন হাসপাতালে জন্মগত ত্রুটি নিয়ে আসা শিশুর সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞরা জানান, এসব শিশুর অনেকের অপারেশন ব্যয়বহুল হলেও সরকারি হাসপাতালে অনেক ক্ষেত্রে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসকদের মতে, খাদ্যে ভেজাল, পরিবেশ দূষণ ও পুষ্টিহীনতা নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যতে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মের হার আরও বাড়তে পারে। তাই এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা মনে করছেন।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

আসছে...