পরীক্ষামূলক সংস্করণ

হরমুজ প্রণালীতে ইরানের মাইন বসানোর অভিযোগ, ১৬ জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, এতে বিশ্ব তেল ও গ্যাস বাজারে নতুন শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে প্রণালীটি দখলের কথাও বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, জাহাজ চলাচলে বাধা দিতে ইরান ওই এলাকায় মাইন পেতে রাখছে। মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন বসানোর জাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী।

ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি প্রণালীতে কোনো মাইন বসিয়ে থাকে, তাহলে তা দ্রুত সরিয়ে নিতে হবে। অন্যথায় তেহরানকে সামরিক পরিণতির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পেন্টাগন জানিয়েছে, ইরানের মাইন বসানোর জাহাজ ও মাইন সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, ইরানের উপকূলঘেঁষা এই সমুদ্রপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...