পরীক্ষামূলক সংস্করণ

ঈদযাত্রা সামনে, বাস-ট্রেন-লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি

অল ক্রাইমস. টিভি ডেস্ক

কয়েক দিনের মধ্যেই ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করবে ঘরমুখো মানুষ। ঈদযাত্রাকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন ওয়ার্কশপে পুরোনো বাস মেরামত ও রং করা হচ্ছে, পাশাপাশি নতুন বাসও প্রস্তুত করা হচ্ছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এবার ঈদে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে গ্রামে ফেরা মানুষের প্রায় ৭৫ শতাংশই সড়কপথে যাত্রা করবেন। এতে গণপরিবহনের চাহিদা বাড়লেও সুযোগ নিয়ে অনেক সময় ফিটনেসবিহীন গাড়িও মহাসড়কে নামে, যা দুর্ঘটনা ও ভোগান্তির কারণ হয়।

ঢাকা পরিবহন মালিক সমিতি জানিয়েছে, ঈদে সিটি সার্ভিসের বাস যেন দূরপাল্লার রুটে না চলে সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হয়েছে। এছাড়া ভাড়া বাড়ানো, টিকিট কালোবাজারি ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে।

এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বিঘ্ন যাত্রার জন্য এবার ৫ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে এবং অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হয়েছে।

নৌপথেও চলছে প্রস্তুতি। সদরঘাটে লঞ্চগুলো সাজিয়ে তোলা হচ্ছে এবং ঈদের সময় প্রতিদিন প্রায় দেড় লাখ যাত্রী নৌপথে যাতায়াত করবেন বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড, নৌপুলিশ ও র‍্যাব টহলে থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বিশেষজ্ঞরা বলছেন, ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...