পরীক্ষামূলক সংস্করণ

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪৬৫

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৪৫টি মামলা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৮৩ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, মিরপুর বিভাগে ৯০ জন, গুলশান বিভাগে ৩৩ জন, উত্তরা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৫ জন রয়েছেন।

নিয়মিত অভিযানের সময় পুলিশ একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, একটি সিসার কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা ও ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।

এ ছাড়া অভিযানে একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, দুটি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার এবং ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রধান খবর

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেবেন।

বিশ্ব নেতাদের সঙ্গে প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা, জলবায়ু ও অর্থনৈতিক বিষয়ও আলোচনায় থাকবে।

আসছে...