পরীক্ষামূলক সংস্করণ

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে নিউইয়র্কের অনুষ্ঠানে জুবাইদা রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সাক্ষাৎ হয়। মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ডা. জুবাইদা রহমান অনুষ্ঠানে অংশ নেন।

হোয়াইট হাউসের উদ্যোগে মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সময় বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিদের নিয়ে এ উদ্যোগের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের লক্ষ্য শিশুদের শিক্ষা ও বিকাশে প্রযুক্তির নিরাপদ ও উদ্ভাবনী ব্যবহার নিশ্চিত করা। এর আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা, শিক্ষাপ্রযুক্তি, ডিজিটাল দক্ষতা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তার মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, উদ্যোগটির সঙ্গে বর্তমানে প্রায় ৬০টি দেশ যুক্ত রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চেও ওয়াশিংটনে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ গ্লোবাল কোয়ালিশন সামিটে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা শিশুদের শিক্ষা ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।

প্রধান খবর

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। ঢাকা-চট্টগ্রামে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি বাংলায় ভাষণ দেবেন।

বিশ্ব নেতাদের সঙ্গে প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

আসছে...