অল ক্রাইমস.টিভি ডেস্ক
সাতক্ষীরার পুরাতন শহরের ‘মায়ের বাড়ি’ কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্সে মঙ্গলবার (১০ মার্চ) রাতে চুরির ঘটনা ঘটেছে। চোররা মন্দিরের বিভিন্ন কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমার স্বর্ণালংকার, রূপা ও দানবাক্সের নগদ অর্থ নিয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লাখ টাকা।
মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা ভাঙা হয়েছে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে স্বর্ণের বালা, শাঁখা, কানের দুল, চেইন, নথ, পেটি এবং রুপা।
মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য দীপাসিন্ধু তরফদার বলেন, শহরের কাটিয়া মন্দিরেও দুই দিন আগে চুরি হয়েছে। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং মন্দিরে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী বলেন, “আমরা ঘটনাস্থলে কাজ করছি এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”



