পরীক্ষামূলক সংস্করণ

ঈদ শেষে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বাংলাদেশ রেলওয়ে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে শুক্রবার (১৩ মার্চ)। ওই দিন ২৩ মার্চের টিকিট পাওয়া যাবে।

সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট ধাপে ধাপে ১৩ থেকে ১৯ মার্চের মধ্যে বিক্রি করা হবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং এসব টিকিট ফেরতযোগ্য নয়।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...