পরীক্ষামূলক সংস্করণ

ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ১১ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুকবুল ছৈয়াল (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শিশুটি পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের বিচ্ছেদের পর তার মা প্রবাসে থাকায় সে নানির সঙ্গে বসবাস করত।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্কুল থেকে বাড়ি ফেরার পথে মুকবুল ছৈয়াল শিশুটিকে কৌশলে তার বসতঘরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে ভয়ভীতি দেখিয়ে কাউকে বিষয়টি না বলার জন্য বলা হয়।

পরদিন অসুস্থ বোধ করলে শিশুটি নানির কাছে ঘটনাটি জানায়। পরে তাকে ফরিদগঞ্জ ডায়াবেটিকস হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় শিশুটির নানি ফরিদগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর পুলিশ মুকবুল ছৈয়ালকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদগঞ্জ থানার এসআই আবু তাহের জানান, মামলার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

প্রধান খবর

ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে।

আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন: সালাহউদ্দিন আহমদ

আগামী সপ্তাহে বাংলাদেশ পুলিশের পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে শাখা এবং আধুনিক ফরেনসিক সুবিধা থাকবে।

নিউইয়র্ক সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে।

আসছে...