পরীক্ষামূলক সংস্করণ

‘হাসতে অন্তত প্ল্যান করতে হয় না’: জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব। কাজের ফাঁকে নিজের নানা মুহূর্তের ছবি ও ভাবনা ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া আহসান। গোলাপি রঙের পোশাকে টেবিলের সামনে বসে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর তার স্বাভাবিক হাসি ও লুক নিয়ে ভক্তদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়।

ছবির ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই তার মুখে হাসি ফুটে উঠেছে। তার পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন, ‘হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

জয়ার স্বাভাবিক হাসির পাশাপাশি তার চেহারা ও লুক নিয়েও মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ তাকে ‘এভারগ্রিন’ বলেও প্রশংসা করেছেন।

অভিনয়ের বাইরে অবসর সময়ে বাগান ও পোষ্যদের নিয়ে সময় কাটাতে পছন্দ করেন জয়া আহসান। সর্বশেষ তাকে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় দেখা গেছে।

প্রধান খবর

ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদী শক্তিকে আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে।

আগামী সপ্তাহে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন: সালাহউদ্দিন আহমদ

আগামী সপ্তাহে বাংলাদেশ পুলিশের পৃথক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়ে শাখা এবং আধুনিক ফরেনসিক সুবিধা থাকবে।

নিউইয়র্ক সফরে ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে।

আসছে...