অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেছেন, সরকার নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে। তিনি জানান, যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতিও এগিয়ে যায়; তাই কন্যাশিশুর অধিকার ও শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে নারীর উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান নারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ শুরু করেছিলেন।
তিনি আরও বলেন, দেশে এমন পরিবেশ গড়ে তোলা দরকার যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে কথা বলতে না হয়।



