পরীক্ষামূলক সংস্করণ

সাভারে বিএনপি নেতার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, জরিমানা ১ লাখ টাকা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

সাভারে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহারের অভিযোগে বিএনপি নেতা গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় তার বাড়িতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কর্তৃপক্ষ জানায়, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং তার ভাই আরশাদ আলী দীর্ঘদিন ধরে বাসাবাড়ি ও কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিলেন। এর আগেও তাদের বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পুনরায় সংযোগ দেওয়া হয়।

অভিযানের সময় আরশাদ আলীর বাড়ির ভেতরে পানির ট্যাংকের মধ্যে লুকানো একটি অবৈধ রাইজার উদ্ধার করে জব্দ করা হয় এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সময় আরশাদ আলী পলাতক থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তার স্ত্রীকে ১ লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, তিনি বর্তমানে ওমরাহ পালনের জন্য বিদেশে থাকায় বিস্তারিত জানাতে পারেননি। তবে তার দাবি, ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...