বগুড়ার নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। পরে মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই আরেকটি ট্রেন ওই স্থান অতিক্রম করায় তা ছিন্নভিন্ন হয়ে যায়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই আরেকটি ট্রেন ওই স্থান দিয়ে চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের বিষয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।



