পরীক্ষামূলক সংস্করণ

ছুরিকাঘাতে ফিলিস্তিনির ২০ ভেড়া হত্যা করল ইসরায়েলি সেটেলাররা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের রামাল্লার পূর্বাঞ্চলীয় কাফর মালিক এলাকায় একটি খামারে হামলা চালিয়ে ২০টি ভেড়া হত্যা করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। শনিবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘হিলটপ ইয়ুথ’ নামে পরিচিত বসতি স্থাপনকারীদের একটি গোষ্ঠী কাফর মালিকের পূর্বাঞ্চলের আল-মানাতির এলাকায় দারবানি পরিবারের মালিকানাধীন খামারে প্রবেশ করে। সেখানে ভেড়াগুলোকে ছুরিকাঘাত করা হলে প্রাণীগুলোর মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মৃত ভেড়াগুলোকে এক জায়গায় পড়ে থাকতে দেখা গেছে।

পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা নিয়ে সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) জলপাই সংগ্রহের মৌসুমে পশ্চিমতীরের কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় গাছপালা ও যানবাহনে আগুন দেওয়া এবং ফিলিস্তিনিদের ওপর শারীরিক হামলার খবর পাওয়া গেছে। এ সময় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক হেইডি লেভিনও গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

ফিলিস্তিনিদের কৃষিজমি, জলপাইগাছ ও গৃহপালিত পশুর ওপর হামলা তাদের জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলছে। কাফর মালিকেও আগের দিন শুক্রবার ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ছোড়া কাঁদানে গ্যাসের কারণে একটি বাড়িতে আগুন লাগার খবর জানিয়েছে ওয়াফা।

এদিকে, অধিকৃত পশ্চিমতীরের ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যের বাণিজ্য সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। দেশটির সরকার ২০২৬ সালের সেপ্টেম্বরে এসব বসতি থেকে উৎপাদিত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপের কথা জানায়। বসতি স্থাপনকারীদের সহিংসতায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য।

প্রধান খবর

গ্রাম পুলিশদের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মাসিক বেতন ১০ হাজার ৫০০ এবং প্রধানদের ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি ইউনিয়নে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ ও ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।

৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির জন্য অর্থায়ন বা লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।

আসছে...