পরীক্ষামূলক সংস্করণ

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট

গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার পর আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

প্রধান খবর

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নিয়ে বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন তথ্য জানিয়েছে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শহীদ জিয়ার জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতেই জেডআরএফ প্রতিষ্ঠা: তারেক রহমান

জিয়াউর রহমানের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই জেডআরএফ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্গাপূজা উপলক্ষে তিনি রমনা কালীমন্দির পরিদর্শন করেন।

আসছে...