পরীক্ষামূলক সংস্করণ

খুলনায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজন আটক

খুলনার তেরখাদায় ৩১ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার মধুপুর শ্যামনগর পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

আটক ব্যক্তিরা হলেন তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), মো. আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাটে অপেক্ষা করছিলেন ওই নারী। এ সময় কয়েকজন জেলে তাঁকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, নৌকাটি দিঘলিয়ার দিকে না নিয়ে মধুপুর শ্যামনগর পুরাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

প্রধান খবর

ডিজে পার্টি ও মাদক সেবনের অভিযোগ: এডিশনাল ডিআইজির ভাড়া দেওয়া বাসা থেকে আটক ৮৪

রাজধানীর ভাটারায় পুলিশ কর্মকর্তার ভাড়া দেওয়া বাসায় ডিবির অভিযানে নারীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম জব্দের কথা জানিয়েছে পুলিশ।

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: তারেক রহমান

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রংপুরের পথসভায় তিনি ধর্মীয় সম্প্রীতি, ঐক্য ও জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

আসছে...