পরীক্ষামূলক সংস্করণ

মধ্যপ্রাচ্যে বিরল শক্তিশালী ঝড়ের সতর্কতা

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার থেকে বিরল ও শক্তিশালী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আরব উপদ্বীপ ও পারস্য উপসাগরের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো বাতাস, বড় শিলাবৃষ্টি ও টর্নেডো আসতে পারে। কিছু এলাকায় মাত্র তিন দিনে এক বছরের সমান বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরান থেকে দুবাই ও আবুধাবি পর্যন্ত ঝড়ের প্রভাব ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে প্রধান সড়ক ও বিমানবন্দর পানিতে তলিয়ে যেতে পারে। গত বছর এপ্রিলেও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র ছয় ইঞ্চি বৃষ্টিতে হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছিল।

ইউরোপীয় আবহাওয়া মডেল ইসিএমডব্লিউএফ ঘূর্ণায়মান বজ্রঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে। সুপারসেল বজ্রঝড়ে ডিমের আকারের বড় শিলাবৃষ্টি, প্রায় ৯৭ কিমি বেগের বাতাস ও প্রচণ্ড বৃষ্টি হতে পারে। মরুভূমির বালু জল শোষণ করতে না পারায় বন্যার ঝুঁকি বেশি।

কাতার, মিশর ও অন্যান্য দেশ ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। কাতারে নিয়োগকর্তাদের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, মিশরে স্কুল বন্ধের ঘোষণা ও জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর ওমান, দুবাই ও আবুধাবিতে ভারী বৃষ্টি ও বন্যার ঝুঁকি ক্রমেই বাড়ছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...