অল ক্রাইমস.টিভি ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো সংকেত না থাকায় বিশ্ববাজারে তেলের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপ এবং সরবরাহ বিঘ্নের শঙ্কায় ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০৭ ডলারে পৌঁছেছে।
রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের সরবরাহ বিঘ্নও বাজারে চাপ বাড়াচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম বেড়ে প্রতি ব্যারেল ৯১.৪০ ডলার হয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে কোনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তেলের এই পুনরুদ্ধানে ভূমিকা রেখেছে, তবে যুদ্ধবিরতির আশা এখনও সীমিত।
সূত্র: মিডল ইস্ট আই



