পরীক্ষামূলক সংস্করণ

দিলারা হাফিজের ইন্তেকালে জামায়াত আমিরের শোক

অল ক্রাইমস. টিভি ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ (শনিবার, ২৮ মার্চ) ডা. শফিকুরের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোকবার্তা জানান তিনি।

পোস্টে জামায়াত আমির লেখেন, ‘জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টায় তিনি ইন্তেকাল করেন উল্লেখ করে তিনি লেখেন, ‘আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন তার নেক আমলসমূহ কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।’

স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। তিনি বলেন, ‘মহান আল্লাহ তাদের এ কঠিন শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।’

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...