পরীক্ষামূলক সংস্করণ

বিষাক্ত রঙে তৈরি হচ্ছে সেমাই

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে ও রং মিশ্রিত সেমাই উৎপাদন নিয়ন্ত্রণে দিনভর অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪-এর এসপি নরেশ চন্দ্র। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

অভিযান শেষে র‌্যাব জানিয়েছে, নির্মাণকাজে ও কাপড়ে ব্যবহৃত রং মিশিয়ে সেমাই তৈরি করা হচ্ছে। এ অপরাধে সাভারের শাহানা ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির ১০ লাখ টাকার সেমাইও ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ওই কারখানার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। ওই পরিবেশে স্বাস্থ্যগত কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে সেমাই তৈরি করা হচ্ছে। সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে ইন্ড্রাস্ট্রিয়াল রং, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।

এসব কারণে শাহানা ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা ও ১০ লাখ টাকা মূল্যের সেমাই ধ্বংস করা হয়েছে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...