পরীক্ষামূলক সংস্করণ

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অল ক্রাইমস. টিভি ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার, ২৮ মার্চ, শোকবার্তা দিয়েছেন তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে ৭৮ বছর বয়সী দিলারা হাফিজ স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ আগামীকাল, রোববার ২৯ মার্চ, সন্ধ্যায় দেশে পৌঁছাবে। পরদিন, ৩০ মার্চ, বেলা ১১টায় প্রথম নামাজের জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে নামাজের আয়োজন করা হবে এবং তারপর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে বিমান অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...