পরীক্ষামূলক সংস্করণ

ফ্রান্স ট্রাম্পকে কঠোর সমালোচনা: ‘একেক দিন একেক কথা নয়’

অল ক্রাইমস. টিভি ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালিতে সরাসরি সামরিক অভিযান চালানোর নির্দেশের প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তীব্র সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে বলেন, কেউ যদি কোনো বিষয়ে সিরিয়াস হতে চায়, তবে তার উচিত প্রতিদিন আগের দিনের উল্টো কথা না বলা।

ম্যাক্রন জানিয়েছেন, সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক হরমুজ প্রণালি মুক্ত করার ধারণাটি বাস্তবসম্মত নয়। বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে প্রথমে যুদ্ধবিরতি বজায় রাখা এবং ইরানের সঙ্গে নতুন আলোচনার পথ খুলে দিতে হবে। তবে সুরক্ষার জন্য বাণিজ্যিক জাহাজগুলোর পাশে সামরিক বাহিনী পর্যবেক্ষক হিসেবে থাকতে পারে।

ফ্রান্সের অবস্থান স্পষ্ট করে ম্যাক্রন বলেন, ট্রাম্পের বারবার অনুরোধ সত্ত্বেও ফ্রান্স ইরানবিরোধী যুদ্ধে সরাসরি অংশ নেবে না। তিনি এই সংঘাতকে মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান হিসেবে অভিহিত করেন এবং বাইরে থেকে নিরপেক্ষ পর্যবেক্ষক ছাড়া এর কোনো কার্যকারিতা নেই বলেও মন্তব্য করেন।

ইরানের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ টেনে ম্যাক্রন সতর্ক করেছেন, ইরানে দক্ষ বিশেষজ্ঞ এবং গোপন পারমাণবিক স্থাপনা রয়েছে, তাই মাত্র কয়েক সপ্তাহের লক্ষ্যভেদী সামরিক অভিযান দিয়ে দেশটির পারমাণবিক সংকট দীর্ঘমেয়াদে সমাধান করা সম্ভব নয়।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...