পরীক্ষামূলক সংস্করণ

জুলাই সনদ ও গণভোট এক বিষয় নয়: আইনমন্ত্রী

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জুলাই সনদের সঙ্গে গণভোট বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা-র ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল। এটি বাস্তবায়নের বিষয়টি সংসদের ওপর নির্ভরশীল এবং কীভাবে বাস্তবায়ন হবে তা সনদের মধ্যেই নির্ধারিত রয়েছে। তাই গণভোট বাতিল হওয়া না হওয়া এর সঙ্গে সম্পর্কিত নয়।”

তিনি আরও দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদকে সমর্থন করে এবং এটি ২০২৪ সালের আন্দোলনের প্রেক্ষাপটে জনগণের ‘মুক্তির সনদ’ হিসেবে বিবেচনা করে। তাঁর ভাষ্য অনুযায়ী, সংবিধান সংশোধনের মাধ্যমে এ সনদ বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে।

বিরোধী দলের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, সংসদে আইন প্রণয়ন ও বিতর্কে অংশগ্রহণের পরিবর্তে তারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করছে। এ ধরনের আচরণকে তিনি রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

জ্বালানি তেল সংকট প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, কিছু অসাধু ব্যক্তি কৃত্রিম সংকট তৈরির জন্য মজুতদারি ও কালোবাজারিতে জড়িত। প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও রয়েছে।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশের পরিবেশ রক্ষায় খাল-নদী খনন ও দখলমুক্ত করা জরুরি এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এছাড়া আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে তারেক রহমান শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানানো হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...