পরীক্ষামূলক সংস্করণ

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ধর্ম অবমাননার মামলায় জামিন পেয়েছেন বাউল আবুল সরকার। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, সে বিষয়ে জানতে চেয়ে একটি রুল জারি করেছেন আদালত।

এর আগে গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর গত ১ ডিসেম্বর ঢাকার একটি আদালতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে আরেকটি মামলা করা হয়। মামলাটি করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে গানের পরিবেশনার সময় আবুল সরকার আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিমূলক বক্তব্য দেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

এই ঘটনায় দণ্ডবিধির ১৮৬০ সালের ২৯৫ ও ২৯৫ (ক) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...