পরীক্ষামূলক সংস্করণ

“আরও মনোযোগী হোন” –  সদস্যকে স্পিকার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জাতীয় সংসদের অধিবেশনে আলোচ্য বিলের বাইরে অন্য বিলের প্রসঙ্গ তোলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম মিলনকে ‘আরও মনোযোগী’ হওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আইন প্রণয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে অধিবেশনে আমানত সুরক্ষা বিল, ২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব ওঠার সময় এ ঘটনা ঘটে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক আমানত বিমা আইন, ২০০০ রহিত করে যুগোপযোগী নতুন আইন হিসেবে আমানত সুরক্ষা বিল, ২০২৬ উত্থাপন করেন।

এরপর স্পিকার বিলটি অবিলম্বে বিবেচনার প্রস্তাব তোলার আহ্বান জানান। প্রস্তাব তোলার সময় কণ্ঠভোটের আগে সাইফুল আলম বক্তব্য দিতে চান।

তখন তিনি অন্য একটি বিষয়ের কথা উল্লেখ করলে স্পিকার তাকে জিজ্ঞাসা করেন, তিনি কোন বিলের ওপর কথা বলতে চান। পরে দেখা যায়, তিনি এমন একটি অধ্যাদেশের কথা উল্লেখ করেন যা ওই সময় সংসদে উত্থাপিত হয়নি।

এ ঘটনায় স্পিকার বলেন, সদস্যকে আরও মনোযোগী হতে হবে এবং আইন প্রণয়ন প্রক্রিয়ায় বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নয়।

বিরোধীদলীয় নেতা পরে জানান, আগের কার্যতালিকায় ব্যাংক রেজুলেশন সংক্রান্ত বিষয় ছিল, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

স্পিকার জানান, বিষয়টি পরবর্তীতে আলাদাভাবে সংসদে উত্থাপন করা হবে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...