পরীক্ষামূলক সংস্করণ

“নামাজটা আগে পড়ে নেন”—সংসদে বিরোধী দলকে স্পিকার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

জাতীয় সংসদে আলোচনার মাঝেই মাগরিবের আজান শুরু হলে বিরোধী দলীয় সদস্যদের নামাজ আদায়ের আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল–২০২৬’ নিয়ে বক্তব্য দিতে চেয়েছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। ঠিক সেই সময় আজানের ধ্বনি শোনা গেলে স্পিকার বলেন, “মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য আধা ঘণ্টা বিরতি দেওয়া হলো। ফিরে এসে আপনাদের কথা শুনব। নামাজটা আগে পড়ে নেন, তারপর শুনব আপনাদের কথা।”

এরপর অধিবেশনে সাময়িক বিরতি দেওয়া হয়।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের লক্ষ্যে এই বিলটি সংসদে উত্থাপন করেন নিতাই রায় চৌধুরী। পরে কণ্ঠভোটে বিলটি পাশ হয়।

প্রধান খবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের ঘোষণা, বৃহস্পতি-শুক্রবার বন্ধ থাকবে সিলিন্ডারের দোকান

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কর্মপরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকার সুস্পষ্ট নীতি ও কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়তে এসব অধিকারকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

আসছে...