পরীক্ষামূলক সংস্করণ

বাংলাদেশি প্রবাসী নিহত লেবাননে ইসরায়েলি বোমা হামলায়

অল ক্রাইমস.টিভি ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বুধবার ( এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম দিপালী। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, হামলার সময় তিনি বৈরুতের হামরা এলাকায় তার নিয়োগকর্তা (কফিল) তার পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনায় বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর কফিল তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে তথ্য জানা গেছে।

নিহত দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে।

এই হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রধান খবর

আসছে...