পরীক্ষামূলক সংস্করণ

পিআইও কার্যালয়ে হামলা: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হামলা ও কর্মকর্তাকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে দিনাজপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে পিআইও কার্যালয়ে অফিস সময়ের বাইরে কার্যক্রম চালানোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মামুনুর রশিদ মামুন তার অনুসারীদের নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন।

একপর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মামুন ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা পিআইও নূরনবী ইসলাম এবং তার অফিস সহকারীকে মারধর করেন। এতে তারা দুজনই আহত হন।

ঘটনার পর পিআইও নূরনবী ইসলাম রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, নিয়মিত অফিস কার্যক্রম চলাকালে হঠাৎ করে মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন কার্যালয়ে ঢুকে হামলা চালান।

এদিকে, ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ওসি আমানুল্লাহ আল বারি জানান, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে এখন পর্যন্ত মামুনুর রশিদ মামুনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...