পরীক্ষামূলক সংস্করণ

মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা

অল ক্রাইমস. টিভি ডেস্ক

ঢাকার মোহাম্মদপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধের ঢালে প্রতিপক্ষের কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমন

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই সময়ই ইমনকে ছুরি মারা হয়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫) নামের তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা ধারালো অস্ত্র

উদ্ধার করা ধারালো অস্ত্র

পুলিশের দাবি, নিহত ইমন রায়েরবাজার এলাকার একটি চিহ্নিত কিশোর গ্যাংয়ের নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে ছিনতাই ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরবাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে সংঘর্ষে উভয় পক্ষ মুখোমুখি হলে ইমন গুরুতরভাবে আহত হন।

ইমন হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজন

ইমন হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজন

একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ধারালো অস্ত্র হাতে দুই পক্ষ একে অপরকে ধাওয়া করছে। এ সময় ইমন পড়ে গেলে প্রতিপক্ষ তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পুলিশ আরও জানায়, হামলায় ইমনের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এবং তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...