অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় (১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মৃতদের মধ্যে ২ শিশুর মৃত্যুর বিষয়টি হামে আক্রান্ত হওয়ার কারণে নিশ্চিত করা হয়েছে। বাকি ৫ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। পাশাপাশি নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে, যদি টিকাদান ও সচেতনতা কার্যক্রম জোরদার না করা হয়।



