অল ক্রাইমস.টিভি ডেস্ক
পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী–এর মাজার জিয়ারত সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারি কর্মসূচি অনুযায়ী, টাঙ্গাইল সফরে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল কৃষি উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, কৃষকদের মাঝে সহায়তা বিতরণ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন। একই সঙ্গে সন্তোষে ভাসানীর মাজার জিয়ারতও তাঁর সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।


টাঙ্গাইল সফরের অংশ হিসেবে তিনি সন্তোষে পৌঁছে ভাসানীর মাজারে যান। সেখানে তিনি মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন, ফাতেহা পাঠ করেন এবং দেশের শান্তি, উন্নয়ন ও জনগণের



