পরীক্ষামূলক সংস্করণ

আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

অল ক্রাইমস. টিভি ডেস্ক

অনলাইন ক্লাস নিয়ে নিজের অনাগ্রহ প্রকাশ করলেও বাস্তবতার কারণে এ পথে এগোতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেলের সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। ফলে স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন—দুই ধরনের ক্লাস চালু রাখা হচ্ছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এতে প্রায় ৭০০ থেকে ৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। তাদের মধ্যে কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি। শিক্ষামন্ত্রী বলেন, তিনিও ব্যক্তিগতভাবে অনলাইন ক্লাস চান না, তবে বিশ্ব পরিস্থিতির কারণে এই পদ্ধতির দিকে এগোতে হচ্ছে।

এ সময় কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথাও জানান তিনি। পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...