পরীক্ষামূলক সংস্করণ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আমন্ত্রণে মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র আমন্ত্রণে অভিজ্ঞতা বিনিময়ের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি।

আজ বাংলাদেশ সচিবালয়স্থ নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
করোনা পরিস্থিতিতে দেশের চলমান সার্বিক উন্নয়ন কিভাবে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে প্রতিমন্ত্রীর সাথে আলোচনা এবং মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন শাজাহান খান।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাবেক মন্ত্রী হিসেবে জনাব শাজাহান খানকে আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণে সাড়া দিয়ে উনি উনার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
এসময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার উপস্থিত ছিলেন।
সাবেক মন্ত্রীকে বর্তমান মন্ত্রীর নিজের দফতরে আমন্ত্রণ জানানোর বিষয়টি প্রসংশনীয়।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...