পরীক্ষামূলক সংস্করণ

হামের প্রকোপে বরিশালে উদ্বেগ, শিশুমৃত্যু ও রোগীর চাপ বৃদ্ধি

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার সোহেলের দেড় মাস বয়সী কন্যা শিশু আয়েশা হামে আক্রান্ত হয়ে মারা গেছে। গত ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ৫২ জন ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৫৩৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ১৫০০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসায় কোনো ঘাটতি না রাখতে কঠোর নজরদারি চলছে।

প্রধান খবর

আসছে...