পরীক্ষামূলক সংস্করণ

তুরস্ক ছাড়াও আরো দুই দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী

অল ক্রাইমস. টিভি ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিন দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি তুরস্কের উদ্দেশে রওনা দেন। এই সফরে তিনি তুরস্ক ছাড়াও বেলজিয়াম ও ইথিওপিয়া যাবেন। সফরকালে তিনি আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অংশীদারি চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেবেন। সফরের শুরুতে মন্ত্রী ১৭ থেকে ১৯ এপ্রিল তুরস্কে অনুষ্ঠেয় ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম’-এ অংশ নেবেন। এই ফোরামটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হচ্ছে। সম্মেলনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে খলিলুর রহমানের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া পাকিস্তান, গাম্বিয়াসহ ফোরামে অংশ নিতে আসা কয়েকটি দেশের মন্ত্রী ও প্রতিনিধি প্রধানদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। তিন দিনের এই ফোরাম শেষে পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামের ব্রাসেলস যাবেন। সেখানে তিনি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন’ চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেবেন। সফর শেষে দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৪ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...