পরীক্ষামূলক সংস্করণ

হরমুজ সংকটে বিশ্বে খাদ্যসংকটের আশঙ্কা বাড়ছে

অল ক্রাইমস.টিভি ডেস্ক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে চলমান ফসল বপন মৌসুমে গুরুতর প্রভাব পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। পরিস্থিতি অব্যাহত থাকলে বৈশ্বিক খাদ্যসংকট দেখা দিতে পারে এবং তা মোকাবিলার সময় দ্রুত ফুরিয়ে আসছে বলে জানিয়েছেন সংস্থাটির এক শীর্ষ অর্থনীতিবিদ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সুদান, কেনিয়া, ব্রাজিল ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে ফসল বপনের মৌসুম চলছে। এই সময়ে জ্বালানি ও সারের সরবরাহ ব্যাহত হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস ও সার সরবরাহ হয়ে থাকে। এই নৌপথে অচলাবস্থা দীর্ঘায়িত হলে কৃষকরা কম উপকরণ ব্যবহার করতে বাধ্য হবেন, যার ফলে ফলন কমে যাবে এবং খাদ্যের প্রাপ্যতা সংকুচিত হবে।

তোরেরো আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলেও ইতোমধ্যে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অন্তত ৯০ দিন সময় লাগবে। এই সময়সীমার মধ্যেই বাজার স্থিতিশীল করা গেলে সম্ভাব্য খাদ্যসংকট এড়ানো সম্ভব হতে পারে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ঘিরে অনিশ্চয়তা অব্যাহত থাকলে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি বাজারে আরও অস্থিরতা তৈরি হতে পারে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...