পরীক্ষামূলক সংস্করণ

সমঝোতা না হলে ইরানে ফের হামলা, বন্দর অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি সতর্ক করে বলেন, চলমান সংকট নিরসনে কোনো সমঝোতা না হলে ইরানের ওপর নতুন করে হামলা চালানো হতে পারে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরান পরিস্থিতি উত্তেজনাপূর্ণ পথে এগোলে শুধু বন্দর অবরোধ নয়, দেশটির বিদ্যুৎ, জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান চালানো হতে পারে।

পেন্টাগনের এই শীর্ষ কর্মকর্তা বলেন, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক সংলাপ ব্যর্থ হওয়ার পর থেকেই ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনী অবরোধ কার্যকর করেছে। এর আওতায় ইরানি বন্দর ব্যবহারকারী জাহাজগুলোর চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

একই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ড্যান কেইন জানান, অবরোধ অমান্য করলে শক্তি প্রয়োগ করা হবে। ইতোমধ্যে অবরোধ ভঙ্গের চেষ্টা করা ১৩টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো থেকে ইরান সামরিক সরঞ্জাম সরানোর চেষ্টা করছে বলেও দাবি করেন পিট হেগসেথ। ইরানের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...