পরীক্ষামূলক সংস্করণ

বাংলাদেশিসহ লাখো অভিবাসীর জন্য স্পেনে বৈধতার দ্বার খুলছে

অল ক্রাইমস.টিভি ডেস্ক

স্পেন সরকার চলতি বছরের শুরুতে ঘোষিত ‘অভিবাসী ক্ষমা’ কর্মসূচি চূড়ান্ত করেছে, যার ফলে দেশটিতে অনিয়মিতভাবে বসবাস ও কাজ করা কয়েক লাখ অভিবাসীর আইনি মর্যাদা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর রাজকীয় ডিক্রির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। সংশোধিত অভিবাসন আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়ায় পার্লামেন্টে ভোটের প্রয়োজন হয়নি। সরকারি গেজেটে প্রকাশের পর ১৫ এপ্রিল থেকে এটি কার্যকর হয়েছে।

সরকার জানিয়েছে, প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী এই কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন। ইতোমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের অভিবাসীরা এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছেন। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য আবেদনকারীর সংখ্যা আট লাখ পর্যন্তও হতে পারে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই উদ্যোগকে ‘ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যারা ইতোমধ্যে দেশটিতে কাজ ও বসবাস করছেন, তাদের আইনি কাঠামোর মধ্যে এনে সমান সুযোগ ও দায়িত্ব নিশ্চিত করা হবে।

সরকারের মতে, এই উদ্যোগের মাধ্যমে কৃষি, পর্যটন ও সেবা খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কর্মরত অভিবাসীরা বৈধতা পাবেন, যা অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...