পরীক্ষামূলক সংস্করণ

ঢাবিতে নবাগতদের আবাসিক সিট নিয়ে ছাত্রদলের স্মারকলিপি

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য দ্রুত আবাসিক সিট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বরাবর ২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, চলতি শিক্ষাবর্ষের নবীনদের ক্লাস গত ১২ এপ্রিল থেকে শুরু হলেও এখনো আবাসিক হলে সিট বরাদ্দ না পাওয়ায় শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন। প্রতি বছরই সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা দেখা দেয়, যা শিক্ষার্থীদের জন্য বড় একটি প্রাতিষ্ঠানিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ছাত্রদল নেতারা বলেন, সিট বরাদ্দে বিলম্বের কারণে অতীতে ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ সংস্কৃতির মতো অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছিল, যা শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনের পরিপন্থি। তাই দ্রুত সিট বরাদ্দ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।

স্মারকলিপিতে আরও বলা হয়, আবাসন শিক্ষার্থীদের অধিকার, কোনো দয়া নয়। তাই নবাগতদের জন্য দ্রুত সিট বরাদ্দ নিশ্চিত করা এবং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার দাবি জানানো হয়েছে।

প্রধান খবর

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময় জেআইসি সেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের আগে তিনি ও ডা. জুবাইদা রহমান গাছের চারা রোপণ করেন।

শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে লাগা এই আগুনে লাউঞ্জসহ চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দর ফায়ার সার্ভিস সদস্যরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

আসছে...