পরীক্ষামূলক সংস্করণ

ইদে সীমিত পরিসরে গণপরিবহন চলবে

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষের বাড়ি যাওয়া ঠেকাতে গত ইদ-উল-ফিতরের সময় গণপরিবহন বিশেষ করে বাস, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও মানুষ বিভিন্ন উপায়ে বাড়ির পথে যাত্রা করে। ট্রাক ও ফেরিতেও বিপুল সংখ্যক মানুষ পারাপার করতে দেখা যায়। ট্রাকে বাড়ি ফেরার পথে রংপুরের কাছে দুর্ঘটনায় অনেক হতাহত হয়। পরে প্রাইভেটকার ও মাইক্রোবাস চলার অনুমতি দেয় পুলিশ।

তবে এবার ইদে গণপরিবহন চলার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

আগামী ১ জুলাই থেকে ৩ আগস্টের জন্য মঙ্গলবার রাতে (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, আসন্ন পবিত্র ইদ-উল-আজহার সময় স্বাস্থ্যসেবা বিভাগ জারিকৃত স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণপূর্বক কোরবানির পশুরহাট আয়োজনের অনুমতি প্রদান করা যাবে এবং উল্লিখিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে গণপরিবহন ও জনচলাচল অব্যাহত থাকবে।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, এসময়ে সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।

প্রধান খবর

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কক্সবাজারে তিনি পর্যটন, নীল অর্থনীতি ও মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নিউইয়র্ক ও সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনা রয়েছে।

আসছে...