পরীক্ষামূলক সংস্করণ

গাজা যুদ্ধবিরতি নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও হামাস

অল ক্রাইমস. টিভি ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখার লক্ষ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও হামাস। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত এই গোপন বৈঠককে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সংবাদমাধ্যম সিএনএন–এর বরাতে জানা যায়, বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়ে লাইটস্টোন এবং হামাসের পক্ষ থেকে প্রধান আলোচক হিসেবে অংশ নেন খলিল আল-হাইয়া।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিশ্লেষকদের মতে, এই বৈঠক গাজায় চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আলোচনায় যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়ন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ, মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা এবং অবরোধ শিথিল করার বিষয়গুলো গুরুত্ব পায়। একইসঙ্গে এসব শর্ত পূরণ না হলে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে যাওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানায় হামাস প্রতিনিধি দল।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে বলে জানা গেছে। তবে হামাস এ প্রস্তাবকে ‘অসম ভারসাম্যপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে এবং গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও গাজায় সংঘাত পুরোপুরি বন্ধ হয়নি। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা, নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক বাহিনীর সম্ভাব্য উপস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

প্রধান খবর

এবার বনগাঁওয়ে প্রেসার কুকার বোমা সদৃশ বস্তু উদ্ধার

সাভারের বনগাঁওয়ে প্রেসার কুকারে তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিষ্ক্রিয় করতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ভাষণে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে।

আসছে...