পরীক্ষামূলক সংস্করণ

হাম ও উপসর্গে আক্রান্ত আরও ৫ শিশুর মৃত্যু

অল ক্রাইমস. টিভি ডেস্ক

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে ৩ এবং উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু।

একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়ে ১২৭ এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৯ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ৮৯৮ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১১ হাজার ২৪৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ১৫ মার্চ থেকে অদ্যবধি পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জন এবং সন্দেহজনক আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক আরও ২১ হাজার ৪৬৭ জন আক্রান্ত হয়েছে।

প্রধান খবর

মন্ত্রিসভায় রদবদল: নতুন করে জায়গা পেতে পারেন যারা

বিএনপি সরকারের ছয় মাস পূর্তির পর মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। কয়েকজন মন্ত্রী বাদ পড়তে এবং নতুন নেতা-সাংসদ মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অক্টোবরে চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

আগামী অক্টোবরে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আসছে...